চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করল বিএনপি নেতা
প্রকাশিত: ১১/৭/২০২৫, ৫:২৬:০১ PM

রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্দয়ভাবে আঘাত করে হত্যা করেছে যুবদল নেতা। গেলো বুধবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহাগ হত্যায় জড়িতদের মধ্যে ছিলেন টিটু, মনির, অপু দাস, মঈন ও পলাশসহ তাদের সহযোগীরা।
জুলাই অভ্যুত্থানের পর থেকেই সারাদেশে বিএনপির শতশত নেতাকর্মীরা স্বৈরাচারী আওয়ামীলীগের ন্যায় ত্রাসের রাজ্য কায়েম করতে চলেছে।
