আল আক্বসা মসজিদে অগ্নিসংযোগ

আজকের এই দিনে (২১ শে আগস্ট ১৯৬৯ সাল) অস্ট্রেলিয়ান সন্ত্রাসী ডেনিশ মাইকেল রোহান পবিত্র আল-আক্বসা মসজিদের মিম্বরে আগুন ধরিয়ে দেয়। আল আক্বসায় অগ্নিসংযোগের আজ ৫৬ বছর পূর্ণ হলো। আগুন মসজিদের প্রাচীনতম কিছু অংশ ছড়িয়ে পড়ে, বিশেষ করে ৯০০ বছরের পুরনো কাঠের ও হাতির দাঁতের যে কারুকার্যগুলো সুলতান সালাহউদ্দিন আইয়ুবী (রহি.) মসজিদে লাগিয়েছিলেন সেগুলো সহ মসজিদের অনেক অংশ পুড়ে ছাই হয়ে যায়।

নুর-আদ-দীন যেংগী (রহি.) আল-ক্বুদসকে মুক্ত করার উদ্দেশ্যে মসজিদ আল-আক্বসার জন্য মিম্বরটি তৈরি করেছিলেন, সে সময় ক্রুসেডাররা আশ-শাম বা বৃহত্তর সিরিয়া দখল করেছিল।
সালাহউদ্দিন আইয়ুবী (রহি.) আল-ক্বুদস মুক্ত করার আগে নূর আদ-দীন যেংগী (রহি.) ২৫/২৭ রজব ৫৮৩/২ অক্টোবর ১১৮৭ সনে ইন্তিকাল করেন। সালাহউদ্দিন তার শিক্ষক কর্তৃক নির্মিত মিম্বরটি মসজিদুল আক্বসার অভ্যন্তরে স্থাপন করেন এবং দীর্ঘ ৯০ বছর ধরে চলা ক্রুসেডারদের দখলদারিত্বের অবসান ঘটিয়ে প্রথম জুমুআর নামায আদায় করেন।
