Logo
২ শে সফর,১৪৪৮ হিজরি
১৬ শে জুলাই,২০২৬,বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ...

তথাকথিত জঙ্গি সম্পৃক্তার অভিযোগে নরসিংদী থেকে গুম কায়দায় এক যুবককে তুলে নিল কুখ্যাত কালোবাহিনী র‍্যাব

প্রকাশিত: ২/৮/২০২৫, ৪:৪০:৫৪ PM
শেয়ার করুন:FacebookTwiiter Logo
তথাকথিত জঙ্গি সম্পৃক্তার অভিযোগে নরসিংদী থেকে গুম কায়দায় এক যুবককে তুলে নিল কুখ্যাত কালোবাহিনী র‍্যাব

বাংলাদেশে ফের জঙ্গি নাটক শুরু করেছে স্বৈরাচার হাসিনার শাসনামলে গুম-খুনে জড়িত কুখ্যাত বাহিনীগুলো। গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার কামারগাঁও এলাকায় অবস্থিত ডায়মন্ড রিসোর্ট (সাথী পল্লী) প্রজেক্ট থেকে সজীব মিয়া নামের এক যুবককে ১০-১২ মিলে একটি কালো মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া যায়, তারা র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১১ এর সদস্য ছিল এবং সজিবকে মালোয়েশিয়ার একটি জঙ্গি মামলার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হয়। অন্যদিকে কাউকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে তাঁর পরিবার ও স্বজনদের জানাতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। কিন্তু কালোবাহিনী র‍্যাব সজিবকে তুলে নিয়ে গেলেও, কোন তথ্য তার পরিবারকে জানায়নি।

বর্তমানে সজিব এন্টি টেররিজম ইউনিটের বারিধারা হেডঅফিসে আছেন বলে নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এ দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা। তিনি আরো জানান; সজিবকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে, ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে আইনি অধিকার বিষয়ক মানবাধিকার সংগঠন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন।

স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক বছর পেরোতেই আবারও দেশে ‘জঙ্গি নাটক’ শুরু হয়েছে। এটি সে নাটকেরই পুনরাবৃত্তি যেটা আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ ১৬ বছর ধরে চলেছিল। তখন ‘জঙ্গিবাদ’ দমনের নামে নিরপরাধ আলেম-উলামাদের হয়রানি করা হয়েছে। আর এ নাটকের সহযোগী ছিল সরকারের পৃষ্ঠপোষক কিছু হলুদ মিডিয়া।

এডি/কেএ