স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ১১ মাস পর, রাষ্ট্রীয় মদদে আবারো নতুন করে মঞ্চায়ন করতে চাওয়া হচ্ছে জঙ্গি নাটক।

পুলিশের কুখ্যাত ইউনিট সিটিটিসি হাসিনার আমলে শতশত নিরীহ মুসলিমদের জঙ্গি সাজিয়ে গুম-খুন করে আসলেও, ৫ই আগস্টের পর থেকে একদমই বিপাকে পড়ে এই ইউনিটের সদস্যরা। হাসিনার শাসনামলে প্রতি মাসে ৮-১০টা করে জঙ্গি নাটক সাজিয়ে মিডিয়া গরম করে রাখতে পারলেও, এখন তা একদম শূণ্যের কোটায় এসে পৌঁছেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে অনুসন্ধানে আগের সাজানো জঙ্গি নাটকের প্রকৃত সত্য প্রকাশ পেতে শুরু করায়, আরো চাপে বাংলাদেশে জঙ্গি তৈরি এবং গ্রেপ্তারের এই বাহিনীগুলো।
দেশ স্বাধীনের ১১ মাস কোন জঙ্গি অপারেশন সাজাতে না পেরে, কোন জঙ্গি তৈরি করতে না পেরে একপ্রকার চাকরি নিয়েই শঙ্কায় পড়েছে এই বাহিনীর সদস্যরা। দেশে যখন একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে, সবার নজর যখন ভাইরাল ইস্যুতে এরই ফাঁকে নতুন করে আবারো জঙ্গি নাটক সাজানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসনের একটি মহল।
সম্প্রতি, জনপ্রিয় ইসলামি স্কলার মুফতী রেজাউল করিম আবরার, লেখক এবং এক্টিভিস্ট আসিফ আদনান এবং লেখক জাকারিয়া মাসুদের বিরুদ্ধে এসংক্রান্ত ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করেছে সিটিটিসি।
অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে যদি আবারো জঙ্গি উৎপাদন শুরু হয়ে যায়, তবে এ ভূখণ্ডে মুসলিমদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে!
তাই নিজ নিজ অবস্থান থেকে এই প্রোপাগ্যান্ডার বিরুদ্ধে আওয়াজ তুলুন।
অস্তিত্বের এই লড়াইয়ে আপনিও শামিল হোন, এই যমীন আমার, এই দ্বীন আমার!
#AbolishCTTC #AbolishRAB #AbolishATU
