Logo
১৮ শে রবিউল আউয়াল,১৪৪৮ হিজরি
৩০ শে আগস্ট,২০২৬,রবিবার
ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ...

হিজাব পরিধান করায় ক্লাস থেকে ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

প্রকাশিত: ২৬/৮/২০২৫, ৩:৪৩:০৪ PM
শেয়ার করুন:FacebookTwiiter Logo
হিজাব পরিধান করায় ক্লাস থেকে ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

গত ২৪ আগস্ট রাজধানী ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির ২০ থেকে ২২ জন শিক্ষার্থী হিজাব পরে আসেন। ওই অবস্থায় সব ক্লাসে তারা উপস্থিত থাকলেও কোনো শিক্ষকই তাদের হিজাব নিয়ে কোনো আপত্তি করেননি। কিন্তু শেষ পিরিয়ডের ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার ঐ হিজাব পরিহিত শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন।

এসময়, ঐ শিক্ষিকা ভুক্তভোগীদের মাদরাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে এ জন্য তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। এমনকি হিজাব পড়ায় তাদের জঙ্গির মতো লাগে এমন মন্তব্যও করেন।

দিনের পর দিন বাংলাদেশেও ইসলামবিদ্বেষ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ সবখানে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে।