Logo
১৮ শে রবিউল আউয়াল,১৪৪৮ হিজরি
৩০ শে আগস্ট,২০২৬,রবিবার
ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ...

কাবার সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় এক উমরাহকারীকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ

প্রকাশিত: ২/৮/২০২৫, ১২:৪২:০২ PM
শেয়ার করুন:FacebookTwiiter Logo
কাবার সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় এক উমরাহকারীকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ

গত ২৬ জুলাই, মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন এক মিশরীয় উমরাহকারী। ঐ মিশরীয় দূর্ভিক্ষে পতিত গাযার পরিস্থিতির কথা তুলে ধরে বলেন; হে মুসলিমরা! গাযায় শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে। এরপরই তার দিকে তেড়ে আসেন নিরাপত্তা কর্মীরা এবং তাকে আটক করা হয়।

এরআগেও, ফিলিস্তিনের পতাকার রঙের তসবিহ ও কেফিয়েহ পরিধান করায় এক ব্রিটিশ হজ্ব যাত্রীকে আটক করেছিলেন বিন সালমান প্রশাসন। এ ঘটনার পর ইসলামের পবিত্র স্থানগুলোতে সৌদি সরকারের রাজনৈতিক অভিব্যক্তির ওপর কঠোর নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হজ ও উমরাহর সময় কোনো ধরনের স্লোগান, পতাকা বা রাজনৈতিক প্রতীক প্রদর্শন বা রাখা নিষিদ্ধ, যাতে ইবাদতের পবিত্রতা বজায় থাকে।

তবে অনেকেই বলছেন, এই কথিত নীতির আড়ালে সৌদি সরকার মূলত ফিলিস্তিনের প্রতি সংহতির প্রকাশ দমন করছে এবং মুসলিম সংহতিরও কণ্ঠরোধ করে গাযায় গণহত্যা চলতে সাহায্য করছে।