মিশরের সাথে ৩৫ বিলিয়ন ডলারের রেকর্ড গ্যাস রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে ইসরাইল
প্রকাশিত: ৭/৮/২০২৫, ১:৪৫:৩৮ PM

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় রপ্তানি চুক্তিতে সাক্ষর করল মিশর। নিউমেড এনার্জি এবং তার লেভিয়াথান গ্যাস অংশীদাররা ২০৪০ সালের মধ্যে মিশরে প্রায় ১৩০ বিলিয়ন ঘনমিটার (বিসিএম) প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য ৩৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিকে "ইসরাইলে গ্যাসের মজুদ আবিষ্কারের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ" হিসেবে বর্ণনা করা হচ্ছে।
দীর্ঘমেয়াদী এই নতুন চুক্তির অধীনে, ইসরাইলি তেল ও গ্যাস কোম্পানি নিউমেড এনার্জি ১৪ বছরের মধ্যে ১৩০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস মিশরে সরবরাহ করবে, যা ২০২৬ সালে শুরু হয়ে ২০৪০ সালে শেষ হবে।
গাযায় চলমান ইসরাইলি গণহত্যাকে উপেক্ষা করে এভাবেই অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে আবদেল ফাত্তাহ আল-সিসি।
জেপি
