Logo
২ শে সফর,১৪৪৮ হিজরি
১৬ শে জুলাই,২০২৬,বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ...

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ৩০/৮/২০২৫, ১২:২০:২৯ AM
শেয়ার করুন:FacebookTwiiter Logo
 জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের নিষেধাজ্ঞা জারি করেছেন। সন্ত্রাসবাদে সমর্থন, রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে একতরফা প্রচেষ্টা এবং "সহিংসতামূলক কার্যক্রমের অত্যন্ত প্রশংসা করার" অভিযোগে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে পররাষ্ট্র দপ্তর তাদের ভিসা বাতিল করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র টমি পিগট এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আজ ট্রাম্প প্রশাসন ঘোষণা করছে, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে আইন অনুযায়ী তারা পিএলও এবং পিএ কর্মকর্তাদের ভিসা অস্বীকার ও বাতিল করবে। শান্তির অংশীদার হিসেবে গুরুত্ব পাওয়ার আগে পিএ এবং পিএলওকে সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করতে হবে এবং একতরফাভাবে কল্পিত রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টা বন্ধ করতে হবে।’

যায়োনিস্টদের পা চাটা অব্যাহত রেখেও গাদ্দার মাহমুদ আব্বাসকে এমন পরিস্থিতিতে পড়া বেশ লজ্জাজনক।